সন্ত্রাস-দখলদারত্বে জড়িতদের সঙ্গে কোনো আপস নয়: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে এবং এসব অপরাধের ক্ষেত্রে কোনোভাবেই আপস করা যাবে না। ....
